সার্ভেয়ারদের নিরপেক্ষতার ওপর জোর আইডিআরএ চেয়ারম্যানের

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

সার্ভেয়ারদের নিরপেক্ষতার ওপর জোর আইডিআরএ চেয়ারম্যানের
Share

বীমা দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় নিরপেক্ষতা, দ্রুততা ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

মঙ্গলবার (৩০জুন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কার্যালয়ে বীমা সার্ভেয়ার কোম্পানিগুলোর প্রধান সার্ভেয়ারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা সার্ভেয়াররা দাবি মূল্যায়ন ও নিষ্পত্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় তাদের নিরপেক্ষ, দ্রুত ও মানসম্পন্ন সার্ভে কার্যক্রম নিশ্চিত করতে হবে। তিনি বীমা খাতের টেকসই উন্নয়নে আইডিআরএ ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরও কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সভায় সার্ভেয়ার কোম্পানিগুলোর প্রতিনিধিরা খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বীমা খাতের সংস্কার কার্যক্রমে আইডিআরএকে সহযোগিতার আশ্বাস দেন।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৩ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com