পিপলস লিজিংয়ের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

পিপলস লিজিংয়ের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে শেয়ার প্রতি ১৪ টাকা ৫১ পয়সা লোকসান হয়েছিল। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কিছুটা কমেছে।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ঋণাত্মক ২২ পয়সা।

অন্যদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৫৫ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩১ এএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com