নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রপ্তানি ও বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার আওতায় রেনাটার এ ওষুধ আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটায় বাজারজাতের অনুমতি পেয়েছে।
অনুমোদন পাওয়া লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রেনাটার ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (ইইউ-জিএমপি) অনুমোদিত উচ্চক্ষমতাসম্পন্ন উৎপাদন কেন্দ্রে তৈরি করা হবে।
লেভোথাইরক্সিন সাধারণত থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কোম্পানিটি জানিয়েছে, নতুন অনুমোদন পাওয়া বাজারগুলোতে মানসম্মত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Posted ১২:১৩ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity