বাজার নিয়ন্ত্রণে স্টক এক্সচেঞ্জের ক্ষমতা বৃদ্ধি, ইতিবাচক দেখছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বাজার নিয়ন্ত্রণে স্টক এক্সচেঞ্জের ক্ষমতা বৃদ্ধি, ইতিবাচক দেখছে ডিএসই
Share

পুঁজিবাজারের তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির মতে, এ সিদ্ধান্ত বাজার ব্যবস্থাপনায় গতিশীলতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের বাজার গড়ে তুলতেও সহায়ক হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই এ অভিমত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক অনুযায়ী একটি আদেশ জারি করে বিএসইসি। ওই আদেশের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে নিজস্ব প্রবিধান ও নীতিমালার আলোকে বাজার নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিভিন্ন প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে।

ডিএসইর মতে, এ উদ্যোগের ফলে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, স্বচ্ছ ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত করা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

তবে নতুন এ ক্ষমতা পাওয়ার পরও আপাতত বিদ্যমান বাজার পরিচালনা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে না। পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমানে কার্যকর বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার বহাল থাকবে বলে জানিয়েছে ডিএসই।

বিএসইসির এ সিদ্ধান্তকে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ডিএসই বলেছে, বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে অধিক ক্ষমতায়ন দেশের শেয়ারবাজারকে আরও দক্ষ, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে সহায়তা করবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com