রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ‘এএএ’ ক্রেডিট রেটিং

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ‘এএএ’ ক্রেডিট রেটিং
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। উভয় কোম্পানির রেটিং আউটলুক ‘স্থিতিশীল’ রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রিলায়েন্স ইন্স্যুরেন্সকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং দিয়েছে। কোম্পানিটির রেটিং আউটলুকও ‘স্থিতিশীল’ নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক আর্থিক ও গুণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

অন্যদিকে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং দিয়েছে। কোম্পানিটির রেটিং আউটলুকও ‘স্থিতিশীল’ রয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক আর্থিক ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এ সার্ভেইল্যান্স রেটিং নির্ধারণ করা হয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৭ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com