৪৩ পণ্য ও সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা বহাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

৪৩ পণ্য ও সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা বহাল
Share

চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পণ্য ও খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত এ সুবিধা পাবেন।

রোববার (৫ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত রপ্তানি করা নির্ধারিত পণ্য ও সেবার বিপরীতে নগদ সহায়তা প্রযোজ্য হবে। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এ সুবিধার আওতায় রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি আয়ের বিপরীতে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট রপ্তানিকারককে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে আবেদন নিষ্পত্তির আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে রপ্তানি সংক্রান্ত তথ্য ও নথি নিরীক্ষা সম্পন্ন করতে হবে।

রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, নতুন বাজার সম্প্রসারণ এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন পণ্য ও সেবা খাতে নগদ সহায়তা দিয়ে থাকে। তবে প্রণোদনার হার পণ্য ও সেবার ধরন অনুযায়ী ভিন্ন হবে।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২০ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com