প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট
জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সঞ্চয়পত্রে বিদ্যমান সুদের হার ও বিনিয়োগ-সংক্রান্ত শর্ত বহাল থাকবে।
সোমবার (৬ জুলাই) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক, যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য যে সুদের হার কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর মেয়াদেও একই হার বহাল থাকবে। ফলে নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র ক্রয়কারী গ্রাহকরা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত ২ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে আগামী ছয় মাস জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীদের জন্য সুদের হার ও বিনিয়োগ নীতিমালায় কোনো পরিবর্তন থাকছে না।
Posted ১০:১২ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity