নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট
দেশের বীমা শিল্পের চলমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় নির্ধারণে জীবন বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়ে মতবিনিময় সভা ডেকেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
বিআইএর এক নোটিশে জানানো হয়েছে, আগামী ১২ জুলাই (রোববার) সন্ধ্যা ৭টায় রাজধানীর ঢাকা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআইএর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
সভায় দেশের সব জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। কোনো কারণে চেয়ারম্যান উপস্থিত থাকতে না পারলে ভাইস চেয়ারম্যান অথবা পরিচালনা পর্ষদের একজন সদস্যকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিআইএ জানিয়েছে, বীমা শিল্পের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণই এ সভার মূল উদ্দেশ্য। তাই সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
Posted ৯:১২ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity