ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের প্রসপেক্টাস বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের প্রসপেক্টাস বিএসইসির অনুমোদন
Share

বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস এবং খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ বা অ্যাব্রিজড ভার্সন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডের উদ্যোক্তা ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা প্রদান করবে। বাকি ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে। আর ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি দায়িত্ব পালন করবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:২৩ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com