সিটিজেন সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সিটিজেন সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি
Share

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা, অনুমোদন ছাড়া শেয়ার কেনাবেচা, সম্মতি ছাড়াই সুদ আরোপ এবং অতিরিক্ত কমিশন আদায়ের অভিযোগে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। কমিটিকে আদেশ জারির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে তদন্তের বিষয়টি জানানো হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক অনুযায়ী এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা এবং সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও আলী-আহসান।

বিএসইসির আদেশ অনুযায়ী, সিটিজেন সিকিউরিটিজের কয়েকটি বিও অ্যাকাউন্টে গ্রাহকের অনুমোদন ছাড়া শেয়ার কেনাবেচা হয়েছে কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে নন-মার্জিন অ্যাকাউন্টকে মার্জিন অ্যাকাউন্ট হিসেবে দেখিয়ে অননুমোদিত ঋণ সুবিধা দেওয়া হয়েছে কি না এবং কমিশন আয় বাড়াতে অপ্রয়োজনীয় লেনদেন করা হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।

এ ছাড়া বৈধ মার্জিন চুক্তি বা গ্রাহকের সম্মতি ছাড়া সুদ আরোপ, গ্রাহকের অর্থ উত্তোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অন্য ব্রোকারেজ হাউসে শেয়ার স্থানান্তরে বিলম্ব বা অস্বীকৃতির অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

তদন্ত শেষে সম্ভাব্য অনিয়মের কারণে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির পরিমাণ, ব্রোকারেজ হাউসের সম্ভাব্য অবৈধ লাভ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বা ব্যক্তিদের দায় নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কমিশনের কাছে সুপারিশ করবে তদন্ত কমিটি।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১২ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com