প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে মাজাকাত হারুন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে এবিএম কায়ছার নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য তাদের নির্বাচিত করা হয়।
বুধবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
মাজাকাত হারুন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের অন্যতম পরিচালক। এর আগে তিনি ২০১২ থেকে ২০১৫ এবং ২০২৪ থেকে ২০২৬ মেয়াদে কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক। পাশাপাশি তিনি এ্যারন ডেনিম লিমিটেড এবং কেমিট্যান লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সাল থেকে তিনি বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্ট অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, এবিএম কায়ছার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের অন্যতম পরিচালক। তিনি এর আগে কোম্পানিটির ক্লেইম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য। এবিএম কায়ছার গোমতী টেক্সটাইলস লিমিটেড ও গোমতী অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বাবা আব্দুর রশিদ দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন।
Posted ১:০৩ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity