বন্ধ কোম্পানি এখনই তালিকাচ্যুত নয় : বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বন্ধ কোম্পানি এখনই তালিকাচ্যুত নয় : বিএসইসি
Share

পুঁজিবাজারে দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিগুলোকে তাৎক্ষণিকভাবে তালিকাচ্যুত (ডিলিস্টিং) করা হচ্ছে এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের দাবি, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যের সঠিক প্রতিফলন নয়।

রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সম্প্রতি শেয়ারবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কমিশন এখনই কোনো বন্ধ কোম্পানিকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নেয়নি।

বিএসইসি জানায়, বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিকে অনির্দিষ্টকাল তালিকাভুক্ত রাখা হয় না। তবে বাংলাদেশে অনেক বছর ধরে কার্যক্রমহীন কিছু কোম্পানি এখনও তালিকাভুক্ত রয়েছে, যা বিশেষ করে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কমিশনের মতে, এ ধরনের কোম্পানির বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি পর্যালোচনা করছে এবং একটি স্বচ্ছ ও যৌক্তিক কাঠামো তৈরির কাজ চলছে।

বিএসইসি আরও জানায়, আলোচনার অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিগুলোকে কার্যক্রম পুনরায় চালুর জন্য নির্দিষ্ট সময়, যেমন এক বছর পর্যন্ত সুযোগ দেওয়া হতে পারে। এ সময়ের মধ্যে উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে ব্যর্থ হলে বিদ্যমান আইন, লিস্টিং রেগুলেশন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

একই সঙ্গে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কমিশন। বিএসইসির ভাষ্য, দীর্ঘদিন ধরে কার্যক্রমহীন, ব্যবসার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তায় থাকা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন না করা কিংবা লভ্যাংশ না দেওয়া কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৯ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com