নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২০ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়টি আলোচনায় থাকবে। পাশাপাশি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) এবং ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে।
পরিচালনা পর্ষদ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নিলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
Posted ৭:১৭ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity