একই দিনে শেয়ার কেনাবেচার পথ খুলছে, স্ক্রিপ নেটিং চালুতে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

একই দিনে শেয়ার কেনাবেচার পথ খুলছে, স্ক্রিপ নেটিং চালুতে বিএসইসির অনুমোদন
Share

দেশের পুঁজিবাজারে লেনদেন আরও গতিশীল, আধুনিক ও তারল্যসমৃদ্ধ করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলে বিনিয়োগকারীরা একই কার্যদিবসে একই শেয়ার কিনে বিক্রি করার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রকাশিত বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থা আরও দক্ষ, আধুনিক ও কার্যকর করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কমিশন জানিয়েছে, স্টক এক্সচেঞ্জ দুটির প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এ সুবিধা চালু করা হবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, স্ক্রিপ নেটিং চালু হলে বাজারে তারল্য বাড়বে, লেনদেনের গতি বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের জন্য শেয়ার কেনাবেচায় আরও বেশি নমনীয়তা তৈরি হবে। পাশাপাশি দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক মানের ট্রেডিং ব্যবস্থার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২৮ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com