মার্জিন বিধিমালার সংশোধনী খসড়া অনুমোদন, জনমত নেবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

মার্জিন বিধিমালার সংশোধনী খসড়া অনুমোদন, জনমত নেবে বিএসইসি
Share

পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও বিনিয়োগকারীবান্ধব করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খসড়াটি শিগগিরই জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, ঝুঁকি হ্রাস এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিধিমালাটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে খসড়া বিধিমালাটি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, বাজার-সংশ্লিষ্ট অংশীজন এবং সাধারণ বিনিয়োগকারীদের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য জনসমক্ষে প্রকাশ করা হবে। প্রাপ্ত মতামত পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত বিধিমালা জারি করা হবে।

নতুন সংশোধনী কার্যকর হলে মার্জিন ঋণ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, যুগোপযোগী এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২১ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com