আইপিও সংস্কারে অংশীজনদের সঙ্গে বিএসইসির বৈঠক

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

আইপিও সংস্কারে অংশীজনদের সঙ্গে বিএসইসির বৈঠক
Share

দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ এবং আন্তর্জাতিক মানসম্মত করতে বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রয়োজনীয় নীতিগত ও আইনি সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলাই ছিল এ সভার মূল লক্ষ্য।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। বিষয়টি বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় বিএসইসির কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইক্যাব), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, নিরীক্ষক এবং বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর আলোকে আইপিও আবেদন, আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা কার্যক্রম এবং অনুমোদন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের দায়িত্ব, জবাবদিহি এবং আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর, সময়োপযোগী ও বিনিয়োগকারীবান্ধব করার বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এছাড়া আইপিও প্রাইসিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং, রাইট শেয়ার ইস্যুসহ পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান বাস্তব সমস্যা, বাজারের অভিজ্ঞতা এবং সম্ভাব্য সংস্কার নিয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ ভবিষ্যতে আইপিও প্রক্রিয়াকে আরও গতিশীল, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে বলে মত প্রকাশ করা হয়।

বিএসইসি জানিয়েছে, সভায় প্রাপ্ত সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে পুঁজিবাজারে সুশাসন, স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হয়।

সভায় বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, আইক্যাবের প্রেসিডেন্ট সাব্বির আহমেদ, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, বিএমবিএর প্রেসিডেন্ট ইফতেখার আলম, এফআরসির নির্বাহী পরিচালক মো. তারেক কামালসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২৮ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com