উৎপাদন সক্ষমতা বাড়াল এনভয় টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

উৎপাদন সক্ষমতা বাড়াল এনভয় টেক্সটাইল
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড তাদের বার্ষিক ডেনিম ফেব্রিক উৎপাদন সক্ষমতা ৫ কোটি ২০ লাখ গজ থেকে বাড়িয়ে ৬ কোটি গজে উন্নীত করেছে। পরিচালনা পর্ষদ কোম্পানিটির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ১৪ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করা হয়। আপস্ট্রিম উৎপাদন সুবিধার আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় (অটোমেশন) প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এই সক্ষমতা বৃদ্ধি সম্ভব হয়েছে।

এনভয় টেক্সটাইলস জানিয়েছে, নতুন সক্ষমতা ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনে যুক্ত হয়েছে। এর ফলে পূর্বের আপস্ট্রিম উৎপাদন প্রক্রিয়ার সীমাবদ্ধতা দূর হয়েছে এবং বিদ্যমান ব্যাক-প্রসেসিং সক্ষমতার শতভাগ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

কোম্পানির মতে, উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ফলে সামগ্রিক পরিচালন দক্ষতা বাড়বে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করা সম্ভব হবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৫ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com