২০২৫ সালেও কোনো লভ্যাংশ দিচ্ছে না পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট

২০২৫ সালেও কোনো লভ্যাংশ দিচ্ছে না পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। ওই সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণেরেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে০৬ আগস্ট ২০২৬।

উল্লেখ্য, কোম্পানিটি টানা কয়েক বছর ধরেই আর্থিক সংকটের মধ্যে রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে শেয়ারহোল্ডারদের জন্য উল্লেখযোগ্য লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। সর্বশেষ প্রকাশিত আর্থিক তথ্যেও কোম্পানির আর্থিক অবস্থার ওপর চাপের চিত্র উঠে এসেছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:১১ এএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com