দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে সেনা ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে সেনা ইন্স্যুরেন্সের
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) সামান্য কমলেও পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৭ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩ টাকা ৪৭ পয়সা।

তবে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে ৬ টাকা ৩২ পয়সায় উন্নীত হয়েছে, যা এক বছর আগে একই সময়ে ছিল ৪ টাকা।

এছাড়া ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৩ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৮ টাকা ৫৮ পয়সা। ফলে ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বৃদ্ধি পেয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩১ এএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com