নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পুরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।
রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি রেটিং নির্ধারণ করা হয়েছে ‘এসটি-২’।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ সালের ১৫ জুলাই পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে আলফা ক্রেডিট রেটিং পিএলসি এ রেটিং নির্ধারণ করেছে।
Posted ১০:৫৯ এএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity