নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট
নন-লাইফ বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন বীমা খাতের অভিজ্ঞ পেশাজীবী সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর, এসিআইআই (ইউকে)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর অনুমোদনের ভিত্তিতে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন। আইডিআরএ ২০২৬ সালের ১৭ জুন এক চিঠির মাধ্যমে তার নিয়োগের অনুমোদন প্রদান করে।
এর আগে সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর প্রগতি ইন্স্যুরেন্সে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বীমা খাতে তার রয়েছে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা। ১৯৮৯ সালে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিতে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আন্ডাররাইটিং, ক্লেইমস এবং রিইন্স্যুরেন্স ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন বীমা পেশাজীবী।
শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমবিএ ডিগ্রি এবং যুক্তরাজ্যের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (সিআইআই) থেকে এসিআইআই সনদ। পাশাপাশি তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ)-এর সঙ্গে যুক্ত থেকে প্রশিক্ষণ কার্যক্রমেও অবদান রাখছেন।
Posted ১১:৫৯ এএম | সোমবার, ২২ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity