নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ সুপারিশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২০ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে ১২ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করা হবে।
Posted ৮:৫৫ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity