নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) ক্রেতাদের সক্রিয় অংশগ্রহণে সূচকের উল্লেখযোগ্য উত্থান হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ১১ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২২০ পয়েন্টে পৌঁছেছে।
লেনদেনের দিক থেকেও বাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। আজ ডিএসইতে ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকা থেকে প্রায় ১৬৩ কোটি টাকা বেশি।
দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৯৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৫৮টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
Posted ২:৪৫ পিএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity