শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রুখসানা সামাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

  |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   247 বার পঠিত

রুখসানা সামাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ ২৪ ডিসেম্বর বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)-এর চেয়ারম‌্যান তওহিদ সামাদের সহধর্মিণী রুখসানা সামাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

দিবসটি উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বিজিআইসি’র প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মিলাদ মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রুখসানা সামাদ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন স্নেহশীল ও মানবিক মানুষ এবং সমাজে সম্মানিত ব্যক্তিত্ব।

বিজিআইসি পরিবার মরহুমার আত্মার শান্তি কামনায় পরম করুণাময়ের দরবারে দোয়া করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/
Facebook Comments Box
advertisement

Posted ৯:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com