শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রুপ জীবন ও স্বাস্থ্যবীমা চুক্তিতে জেনিথ ইসলামী লাইফ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   386 বার পঠিত

গ্রুপ জীবন ও স্বাস্থ্যবীমা চুক্তিতে জেনিথ ইসলামী লাইফ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গ্রুপ জীবন ও স্বাস্থ্যবীমা কর্মসূচির আওতায় নতুন করে অন্তর্ভুক্ত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এর ফলে প্রতিষ্ঠানটির গ্রুপ বীমা সুবিধার আওতায় থাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল আটটিতে।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর উপস্থিতিতে উপাচার্যের কার্যালয়ে এ সংক্রান্ত একটি গ্রুপ জীবন ও স্বাস্থ্যবীমা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

চুক্তি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত তফসিল অনুযায়ী জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা জানান, এই বীমা কর্মসূচি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যয়ে সহায়তা প্রদান করবে।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিভিন্ন অনুষদের ডীন, ডেপুটি ডাইরেক্টর (হিসাব) মো. নাসির উদ্দিন, মেডিক্যাল সেন্টারের প্রধান ড. মাহমুদুল হাসান খান (সোহাগ)সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেনিথ ইসলামী লাইফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং জেনারেল ম্যানেজার মো. নাসির উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। =বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com