লভ্যাংশ দিচ্ছে না অগ্রণী ইন্স্যুরেন্স

  |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট

লভ্যাংশ দিচ্ছে না অগ্রণী ইন্স্যুরেন্স
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত পর্ষদ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১ টাকা ৪৫ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সা।

এদিকে, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ১৫ এপ্রিল।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ

Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২০ এএম | সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com