নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটবি) তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পর্ষদ সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত ব্রোকারেজ হাউজটির পরিচালনা পরিষদের সভায় আলোচিত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২০ মে) ডিএসইর এটিবি প্লাটফর্মের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, যা আগের বছর যা ছিল ৪৩ পয়সা।
এদিকে গত ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৯১ পয়সায়, যা আগের বছর ছিল ১৬ টাকা ১১ পয়সা।
এছাড়া, ২০২৫ সালে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ৬১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুন।
Posted ৩:৩০ পিএম | বুধবার, ২০ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity