মিডল্যান্ড ব্যাংকের ৩ শতাংশ বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট

মিডল্যান্ড ব্যাংকের ৩ শতাংশ বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
Share

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ৩ শতাংশ বোনাস (স্টক) লভ্যাংশ ইস্যুর অনুমোদন পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিএসইসি ২০ মে এক পত্রের মাধ্যমে কোম্পানিটিকে এ বোনাস শেয়ার ইস্যুর সম্মতি প্রদান করে। সিদ্ধান্ত অনুযায়ী, মোট ১ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৭৯৫টি নতুন শেয়ার ইস্যু করা হবে, প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসেবে যার মোট মূল্য দাঁড়াবে ১৯ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা।

কোম্পানিটি জানিয়েছে, পূর্বঘোষিত ৬ শতাংশ মোট লভ্যাংশের মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে। এর ফলে আগামী ১ জুন ২০২৬ নির্ধারিত রেকর্ড ডেট বহাল থাকবে।

এছাড়া, ব্যাংকটির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন ২০২৬ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করবেন।

ডিএসই সূত্রে আরও জানানো হয়, বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৫৮ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা থেকে বেড়ে ৬৭৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকায় উন্নীত হবে।

 

/এস্এ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১০ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com