| রবিবার, ১২ মে ২০২৪ | প্রিন্ট
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিলো ১ টাকা ৪০ পয়সা। যা গত বছর ছিলো ২ টাকা ৪৩ পয়সা।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ১৩ পয়সা। যা গত বছর ছিলো ২২ টাকা ৪৩ পয়সা।
Posted ৩:৫১ পিএম | রবিবার, ১২ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity