| বুধবার, ১৫ মে ২০২৪ | প্রিন্ট
সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২১ পয়সা আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৮৪ পয়সা, যা আগের বছরে ছিলো ২৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৬৫ পয়সা। আগের বছর এইক সময়ে কোম্পানির এনএভি ছিলো ৩০ টাকা ২ পয়সা
Posted ৫:৩৯ পিএম | বুধবার, ১৫ মে ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity