| বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতে ৯টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা কোম্পানিগুলো হলো; পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
পিপলস ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিলো ০.৫৯ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১.১২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ১.১১ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.০৮ টাকা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিলো ০.৮১ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১.৭৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ১.৩৫ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০৬ টাকা।
প্রাইম ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮২ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১.২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১.৫১ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.২১ টাকা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯২ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিলো ০.৮৯ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২.১৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ২.০৪ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.০৩ টাকা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিলো ০.৯৯ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ১.৭৪ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.১৬ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৮ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিলো ০.১৭ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ০.৯০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ০.৪৬ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫০ টাকা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৮ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৩০ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ২.৮৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩.১২ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.০২ টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮১ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১.১০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১.০৩ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৮৫ টাকা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৮ টাকা। আগের হিসাব বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৯ টাকা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১.৭০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ১.৩০ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২.৮৩ টাকা।
Posted ৩:১২ পিএম | বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity