ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
Share

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনীতি, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত এ সেশনে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

এতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া প্ল্যানারি সেশনের বিরতিতে অংশগ্রহণকারী বিশ্বনেতারা একটি যৌথ ফটোসেশনে অংশ নেন।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩৭ এএম | বুধবার, ২৪ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com