| রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৩৪ পয়সা।
অন্যদিকে চলতি বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯৪ পয়সা আয় হয়েছিল। এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৫১ পয়সা।
Posted ১২:২০ পিএম | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity