শিরোনাম >>
শিরোনাম >>

  নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

   নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
Share

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৫ সম্প্রতি কোম্পানির নিজস্ব “নিরাপদ অডিটোরিয়াম”, প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক এবং বিশেষ অতিথি হিসাবে কোম্পানির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাঈমা হক উপস্থিত ছিলেন।

মূখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহবুবুল করিম এর সভাপতিত্বে সভায় কোম্পানির সকল শাখা প্রধানগন এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক ব্যবসায়িক সাফল্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যত দিক নির্দেশনা প্রদান করেন।

একইসাথে চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি ও পরিচালক নাঈমা হক সাফল্যের ধারা অব্যহত রেখে আগামীতে সবাইকে একসাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ-উল আলম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন এবং বার্ষিক ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য সকলকে সর্বোত্তম প্রচেষ্টা দেওয়ার জন্য উৎসাহিত করেন। -বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৩১ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com