| মঙ্গলবার, ২০ মে ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা নতুন তারিখ নির্ধারণ করেছে। আগামী ২৫ মে বেলা সাড়ে ৩টায় প্রতিষ্ঠানটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
একই সভায় ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
Posted ১:০৬ পিএম | মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity