শিরোনাম >>
শিরোনাম >>

১ জুন বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট

  |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট

১ জুন বাজারে আসছে নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট
Share

আগামী ১ জুন (শনিবার) থেকে বাজারে ছাড়ছে নতুন সিরিজ ও ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এ নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে নতুন নোট।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স ২৯ মে (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন সিরিজের এসব নোট বাজারে ছাড়ার পরও পূর্ববর্তী সব ধরনের কাগুজে নোট এবং ধাতব মুদ্রা চালু থাকবে। অর্থাৎ, বর্তমানে প্রচলিত সব নোটের পাশাপাশি নতুন নোটগুলোও সমানভাবে বৈধ এবং ব্যবহারযোগ্য থাকবে।

নতুন নোটের ডিজাইন, নিরাপত্তা বৈশিষ্ট্য ও অন্যান্য দিক সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৯ পিএম | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com