ডিজিটাল পেমেন্ট সিস্টেম “গুগল পে” উদ্বোধন

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট

ডিজিটাল পেমেন্ট সিস্টেম “গুগল পে” উদ্বোধন
Share

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা “গুগল ওয়ালেট” বা “গুগল পে”। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করছে সিটি ব্যাংক।গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসির গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘‘প্রত্যেককে ডিজিটাল লেনদেনের মধ্যে আনতে পারলে স্বচ্ছ সমাজ গড়া সহজ হবে। ডিজিটাল লেনদেন বাড়লে সরকারের ট্যাক্স আহরণ বাড়বে।’’

তিনি বলেন, ‘‘ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। ঝুঁকি মোকাবিলার সক্ষমতা নিয়ে ৬০টি ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। ইতিমধ্যে ২০টি ব্যাংকে এ পদ্ধতি সুপারভিশন কার্যক্রম পরিচালনা করছে। আগামী জানুয়ারি থেকে বাকি ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

এ ছাড়া সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৪১ পিএম | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com