প্রতিদিনের অর্থনীতি | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মোহাম্মদ আবুল আহসানকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির বিদায়ী ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ অনুমোদন দেওয়ার পর কোম্পানির শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির ২৪০তম পরিচালনা পর্ষদের সভায় আবুল আহসানকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।
উল্লেখ্য, মোহাম্মদ আবুল আহসান এর আগে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ৩:১৭ পিএম | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity