পপুলার লাইফের ৩ কোটি টাকার বীমাদাবি চেক হস্তান্তর

  |   রবিবার, ০৩ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

পপুলার লাইফের ৩ কোটি টাকার বীমাদাবি চেক হস্তান্তর
Share

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাজশাহী ও রংপুর অঞ্চলের ৩ কোটি ১৫ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্য্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবির ৩ কোটি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর ও লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৩ এএম | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com