শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের উত্থানে লেনদেন ১৩৯৭ কোটি টাকা ছাড়াল

  |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন ১৩৯৭ কোটি টাকা ছাড়াল
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তৃতীয় কার্যদিবস বুধবার (০৩ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ, অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০. ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৮ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৪ টি কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫৫ পিএম | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com