শিরোনাম >>
শিরোনাম >>

ফার্মা এইডসের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

ফার্মা এইডসের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ কোম্পানি ফার্মা এইডস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা  গেছে, আলোচ্য বছরে কোম্পানির শেয়ার আয় প্রতি (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের ১৯ টাকা ৬১ পয়সা থেকে বেড়েছে। একই সময়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ  বেড়ে দাঁড়ায় ১২ টাকা ৭৪ পয়সায়, যা আগের বছর ছিলো ৭ টাকা ৩০ পয়সা ।

এছাড়া ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত  শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৫৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে। বিনিয়োগকারীদের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর ২০২৫।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৪৮ পিএম | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com