শিরোনাম >>
শিরোনাম >>

বীমা করপোরেশন আইন সংশোধন স্থগিত চেয়ে আইডিআরএ চেয়ারম্যানকে স্মারকলিপি দেবে এসবিসি কর্মচারী ইউনিয়ন

  |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

বীমা করপোরেশন আইন সংশোধন স্থগিত চেয়ে আইডিআরএ চেয়ারম্যানকে স্মারকলিপি দেবে এসবিসি কর্মচারী ইউনিয়ন
Share

বীমা করপোরেশন আইন-২০১৯ সংশোধনের প্রস্তাব বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) কর্মচারী ইউনিয়ন। এর অংশ হিসেবে আগামীকাল সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়সহ র্আইডিআরএ চেয়ারম্যান ড. আসলাম আলমের কাছে স্মারকলিপি দেবে সংগঠনটি।

রোববার (৯ নভেম্বর) আইডিআরএ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে ইউনিয়নের সভাপতি কাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক ‌মো. হানিফ, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

বক্তারা বলেন, প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান এসবিসিকে দুর্বল করার চেষ্টা চলছে। এতে সরকারি রাজস্ব ক্ষতি হবে এবং বেসরকারি খাতে পুনর্বীমা ব্যবসা চলে যাবে।

সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, এই আইন সংশোধন হলে সরকারি খাত চরম ক্ষতির মুখে পড়বে। তাই কোনোভাবেই এটি বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

আন্দোলনকারীরা জানান, স্মারকলিপির পরও দাবি না মানা হলে তারা সরকারের অন্যান্য দপ্তরের কাছেও যাবেন এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

উল্লেখ্য, প্রস্তাবিত সংশোধনীতে ৫০ শতাংশ পুনর্বীমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার কথা রয়েছে, যা এসবিসি কর্মচারী ইউনিয়নের মতে সরকারি স্বার্থবিরোধী।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৫ পিএম | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com