শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রীসেবা বন্ধের ঘোষণা

  |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রীসেবা বন্ধের ঘোষণা
Share

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন না হওয়ায় আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মচারীরা জানান, প্রতিষ্ঠার ১২ বছর পরও ডিএমটিসিএলের ৯০০–এর বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো সার্ভিস রুল চূড়ান্ত হয়নি। ফলে ছুটি, গ্র্যাচুইটি, ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত বলে অভিযোগ করেন।

তাদের দাবি, বারবার সময়সীমা বাড়ানো হলেও কর্তৃপক্ষ সার্ভিস রুল প্রকাশে বিলম্ব করছে। বিশেষ করে ‘বিশেষ বিধান’ সম্পর্কিত একটি অধ্যায় নিয়ে জটিলতার কারণে নীতিমালা আটকে আছে বলে তারা অভিযোগ করেছেন।

ঘোষণা অনুযায়ী, ১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর থেকে সকল যাত্রীসেবা বন্ধ থাকবে। এতে মেট্রোরেলের কয়েক লাখ যাত্রী ভোগান্তিতে পড়লেও কর্মচারীরা বলেন, “এর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে—সার্ভিস রুল ছাড়া আর কোনো বিকল্প নেই।”

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০২ পিএম | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com