শিরোনাম >>
শিরোনাম >>

ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা

  |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট

ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা
Share

ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার (২৮ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি ও সার্বিক প্রস্তুতি নিয়ে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, আগামী ২ জুন থেকে শুরু হবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।

তিনি জানান, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

মন্ত্রী আরও জানান, এবার পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে। ২ জুন দেয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের এবং ৬ জুন ১৬ জুনের টিকিট দেয়া হবে। ফিরতি টিকিট দেয়া হবে ১০ জুন থেকে। ১০ জুন দেয়া হবে ২০ জুনের টিকিট, ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন ২৪ জুনের টিকিট দেয়া হবে।

জিল্লুল হাকিম জানান, এবার পশু পরিবহনে পশ্চিমাঞ্চলে ১২-১৪ জুন পর্যন্ত চলবে কোরবানির পশু পরিবহনের জন্য ‘ক্যাটল এক্সপ্রেস’। আর পূর্বাঞ্চলে ‘ক্যাটল এক্সপ্রেস’ চলবে ১২ ও ১৩ জুন।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৫১ পিএম | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

May 2024
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com