রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে বাংলাদেশ

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে বাংলাদেশ
Share

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরুর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ। এর ফলে বিশ্বে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী দেশগুলোর তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি লোডিং সম্পন্ন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে উৎপাদন ধীরে ধীরে বাড়িয়ে পূর্ণ সক্ষমতা ১২০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। প্রকল্পটির দুটি ইউনিট পূর্ণমাত্রায় চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ উৎপাদনে যেতে ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে। পাশাপাশি এ বছরের শেষের দিকে দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিংয়ের পরিকল্পনা রয়েছে।

প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তির ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে, যা নিরাপত্তা ও দক্ষতার দিক থেকে আন্তর্জাতিক মানসম্মত।

 

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৩২ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com