শিরোনাম >>
শিরোনাম >>

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ

  |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ
Share

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় ওই দিন দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সব ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম। বন্ধ থাকবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রমও।

এর পরের দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন পুঁজিবাজার বন্ধ থাকবে। রোববার (২৮ ডিসেম্বর) থেকে যথারীতি পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

উল্লেখ্য, বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ২৫ ডিসেম্বর এই উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায় দিনটি ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশে পালন করে থাকে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৩৩ পিএম | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com