শিরোনাম >>
শিরোনাম >>

প্রগতি ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন

  |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

প্রগতি ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদন
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিএসই কর্তৃপক্ষ এ অনুমোদন প্রদান করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রগতি ইন্স্যুরেন্সের আবেদনের সার্বিক দিক বিবেচনা করে নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী, কোম্পানির নাম ‘প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড’ থেকে পরিবর্তিত হয়ে ‘প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’ হয়েছে। নতুন এই নাম আজ সোমবার (২৯ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

তবে নাম সংশোধন ছাড়া কোম্পানির কার্যক্রম, শেয়ার কাঠামো, আর্থিক অবস্থা কিংবা অন্যান্য করপোরেট বিষয়ে কোনো পরিবর্তন আসেনি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৩৬ পিএম | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com