শিরোনাম >>
শিরোনাম >>

বছরের শুরুতেই ডিএসইতে সূচকের উত্থান

  |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

বছরের শুরুতেই ডিএসইতে সূচকের উত্থান
Share

বছরের শুরুতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১০ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৬ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা কোম্পানির সূচক ডিএস-৩০ কমেছে ১৫ দশমিক ৮৮ পয়েন্ট, যা নেমে এসেছে ১ হাজার ৮৬৯ পয়েন্টে।

লেনদেনের চিত্রে দেখা যায়, ডিএসইতে আজ মোট ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ লেনদেনের পরিমাণ ছিল ৩৫৪ কোটি ০৪ লাখ টাকা।

দিনভিত্তিক লেনদেনে ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৩টি কোম্পানির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০৫ পিএম | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com