| মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানি দুটি হলো- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাইম ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)। আলফা রেটিংয়ের নির্ধারণ অনুযায়ী, কোম্পানিটি দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ রেটিং এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে। ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক গুণগত তথ্য পর্যালোচনা করে এই সার্ভেইলেন্স রেটিং নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। এনসিআরের রেটিং অনুযায়ী, কোম্পানিটি দীর্ঘমেয়াদে ‘এএএ’এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ২:৪৭ পিএম | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity