আস্থা লাইফ ও সুইট গ্রুপের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

আস্থা লাইফ ও সুইট গ্রুপের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর
Share

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে সুইট গ্রুপের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে আস্থা লাইফের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সুইট গ্রুপের চেয়ারম্যান মো. মনজুরুল হুদা। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় সুইট গ্রুপের তিনটি প্রতিষ্ঠান—সুইট এগ্রোভেট লিমিটেড, লার্ক ইন্টারন্যাশনাল এবং সুইট আইটেক লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা আস্থা লাইফের গ্রুপ জীবন বীমা সুবিধার আওতায় আসবেন। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জীবন বীমা কভারেজসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা লাভ করবেন।

উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত দেশের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং গ্রাহকসেবায় উচ্চমানের দৃষ্টান্ত স্থাপন করেছে।
‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে আস্থা লাইফ জীবন বীমা খাতে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:১৮ পিএম | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com